
বাংলার দুই নেতা মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডেঃ শুভেন্দু-অধীরের রাজনৈতিক প্রচার
ব্যুরো নিউজ,১৮ নভেম্বর:বাংলার দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, শুভেন্দু অধিকারী এবং অধীর চৌধুরী, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে প্রচার করছেন। একদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহারাষ্ট্রে গিয়ে বিজেপির প্রচার চালাচ্ছেন, অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী ঝাড়খণ্ডে নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছেন।মহারাষ্ট্রে আগামী ২০ নভেম্বর বিধানসভা নির্বাচন। সেই দিনেই ঝাড়খণ্ডেও হবে দ্বিতীয় দফার নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে গত রবিবার মুম্বই এবং পুণের বাঙালি-অধ্যুষিত এলাকাগুলোতে



























