
উস্তাদ জাকির হুসেনের প্রয়াণ বিরল ফুসফুসজনিত রোগ ‘আইপিএফ’-এর কারণে, রোগটির সম্পর্কে জানুন
ব্যুরো নিউজ,১৭ ডিসেম্বর:বিশ্ববন্দিত তবলাশিল্পী উস্তাদ জাকির হুসেন সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ৭৩ বছর বয়সী এই কিংবদন্তি দীর্ঘদিন ধরে ভুগছিলেন একটি বিরল ফুসফুসজনিত রোগে যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘ইডিয়োপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস’ (আইপিএফ) নামে পরিচিত। প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি থাকা জাকির হুসেনের অবস্থার ক্রমাগত অবনতি হলে তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। শেষ পর্যন্ত ভেন্টিলেটরেও



























