
বারাণসির মঞ্চে অব্যবস্থাঃ মাঝপথে শো বন্ধ করে বেরিয়ে গেলেন মোনালি ঠাকুর।কিন্তু কেন?
ব্যুরো নিউজ,২৩ ডিসেম্বর:সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর সম্প্রতি বারাণসিতে একটি কনসার্ট করতে গিয়ে মারাত্মক অবস্থার মধ্যে পড়েন। চূড়ান্ত অব্যবস্থাপনার অভিযোগ এনে, আয়োজকদের ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কটাক্ষ করেন তিনি। কনসার্টের মাঝপথে শো বন্ধ করে বেরিয়ে যেতে বাধ্য হওয়ায় বারাণসির শ্রোতাদের কাছে ক্ষমাও চান মোনালি।এক ভিডিও বার্তায় মোনালি জানিয়েছেন, মঞ্চের অবস্থা এমন ছিল যে, সেখানে অনুষ্ঠান করতে গিয়ে তিনি গুরুতর আহত হতে পারতেন। তাঁর



























