
বড়দিনে বড় উপহার মেট্রো যাত্রীদের জন্য
ব্যুরো নিউজ,২৪ ডিসেম্বর:বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর কলকাতা মেট্রোর ব্লু লাইনে শেষ মেট্রোর সময় পরিবর্তন করা হয়েছে। পার্ক স্ট্রিটে ‘কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৪’-এ অংশ নিতে যাঁরা আসবেন, তাঁদের সুবিধার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।ব্লু লাইনে কবি সুভাষ থেকে দমদমের শেষ মেট্রো রাত ১১টায় ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫৩ মিনিটে। সাধারণ দিনের তুলনায় এই সময়সীমা



























