
নতুন বছরে আফ্রিকা থেকে আরও ২০টি চিতা আনছে ভারত, এবার নতুন অতিথিদের ঠিকানা কোথায়?
ব্যুরো নিউজ,২৮ ডিসেম্বর:আফ্রিকা থেকে আনা চিতাদের নিয়ে বেশ কিছু অভিযোগ উঠেছিল। বিশেষ করে, ভারতের আবহাওয়ার সঙ্গে তারা মানিয়ে নিতে পারছে না। আফ্রিকার শুকনো সাভানার পরিবর্তে মধ্যপ্রদেশের বর্ষা এবং আদ্র আবহাওয়া তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে, শিকার হওয়ার পাশাপাশি তারা বিভিন্ন সংক্রমণের শিকার হয়েছে। তবে, ২০২৪ সালের প্রথম মাসেই নরেন্দ্র মোদী সরকারের পরিকল্পনায় আবারও দক্ষিণ আফ্রিকা থেকে ২০টি চিতা



























