
হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটিঃ নতুন বছরে নতুন চমক!
ব্যুরো নিউজ,৩০ ডিসেম্বর:বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার এক চমকপ্রদ সুবিধা নিয়ে আসছে। নতুন বছরে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে। হ্যাঁ, এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই চ্যাটজিপিটির সঙ্গে কথা বলতে পারবেন। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট, যা যে কোনও প্রশ্নের উত্তর দিতে পারে। মেসেজের মাধ্যমে প্রশ্ন করা কিংবা ফোন কলের মাধ্যমে কথা বলা, সব কিছুই হবে একদম বিনামূল্যে। কাম্যা



























