
শুধু বহুতল হেলে পড়া নয় আগামী দিনে মাটির তলায় ঢুকে যাবে কলকাতা ও হাওড়া শহর এমনই আশঙ্কা ভূবিজ্ঞানীদের
ব্যুরো নিউজ,২৮ জানুয়ারি :কলকাতার মাটি ক্রমশ বিপদের মুখে, এবং বিশেষজ্ঞরা এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। শহরের মাটির স্তরের নীচে যে বিশেষ ফর্মেশন রয়েছে, তাকে ভূবিজ্ঞানীরা ‘কালীঘাট ফর্মেশন’ নামে অভিহিত করেছেন। এটি এমন এক ধরনের মাটি যা আঠালো ও থকথকে, কিন্তু এর নিচে থাকা উপাদানগুলো ভঙ্গুর এবং ঝুরঝুরে। এই মাটির অবস্থার পরিবর্তন ঘটছে, যার প্রভাব পড়ছে কলকাতার উপর। অতীতে একাধিক বহুতল



























