
PM Modi-র মার্কিন সফরে ট্রাম্পের সাথে বৈঠক। বাণিজ্য যুদ্ধের আশঙ্কা?
ব্যুরো নিউজ,১৩ ফেব্রুয়ারি:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি.-তে পৌঁছেছেন। এই সফরে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি “পারস্পরিক শুল্ক” (reciprocal tariffs) নীতির ঘোষণা করেছেন, যা বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের নতুন মোড় নিতে পারে। এই নীতি অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের উপর সেই একই শুল্ক আরোপ করবে, যা সেই দেশগুলি আমেরিকান পণ্যের উপর চাপিয়ে




























