
আগুন নেভাতে গিয়ে বিচারপতির বাড়ি থেকে উদ্ধার করল বিপুল পরিমাণ টাকা। উৎস সম্পর্কে তদন্ত ও পদত্যাগের দাবি উঠলো
ব্যুরো নিউজ,২১মার্চ : এক অদ্ভুত ঘটনায় দিল্লির বিচারব্যবস্থায় তোলপাড় সৃষ্টি হয়েছে। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভর্মার বাড়িতে আগুন লাগলে, তাঁর পরিবারের সদস্যরা দমকল ও পুলিশে খবর দেন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভানো হয়, কিন্তু তখনই দমকলকর্মীরা অবাক হয়ে যান। তারা কয়েকটি ঘর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেন। তবে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ এখনও পরিষ্কার হয়নি। বিচারব্যবস্থার ভাবমূর্তির জন্য এক




























