
নতুন বছরে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কি বাড়তে পারে?
ব্যুরো নিউজ,২৯ নভেম্বর:২০২৫ সালের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে।একাধিক রিপোর্ট অনুযায়ী, আগামী বছরের শুরুতে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানোর পরিকল্পনা চলছে।যদিও এই ঘোষণা কবে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি, তবে এটা নিশ্চিত যে নতুন বছরের উপহার হিসেবে কর্মচারীরা ডিএ বাড়ানোর সুখবর পেতে পারেন। মমতার বার্তাঃ একক সিদ্ধান্তে তৃণমূল কংগ্রেস






























