
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসতে পারছেন না শাহরুখ খান, সলমন খান? বিগ বি অমিতাভ বচ্চন কি আসবেন?
ব্যুরো নিউজ,২৯ নভেম্বর:আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। এবারের উৎসব ৩০ তম বর্ষে পা দিতে চলেছে। উৎসবের আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং সিনেমাপ্রেমীরা উত্তেজিত হয়ে অপেক্ষা করছেন এই আন্তর্জাতিক উৎসবের জন্য। তবে, এবারের উৎসবের মঞ্চে দেখা যাবে না বলিউডের বেশ কিছু জনপ্রিয় তারকাদের।তাদের মধ্যে অন্যতম হলেন শাহরুখ খান, সলমন খান ও অমিতাভ বচ্চন।






























