
পঞ্চসায়র কিডন্যাপ কাণ্ডে নয়া মোড়, বাড়ি ফিরলেন চার বিজয়ী প্রার্থী
ইভিএম নিউজ ব্যুরো, ৩১ জুলাইঃ (Latest News) পঞ্চসায়র কিডন্যাপ কাণ্ডে নয়া মোড়। দেড় দিন পরে বাড়ি ফিরে পুরো বয়ানই বদলে ফেলেছেন অপহৃতরা। ফের একবার বিস্ফোরক অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে।পঞ্চায়েত নিজেদের দখলে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে শাসক শিবির। ২৭ জুলাই শনিবার গভীর রাতে বিজেপির তিন প্রার্থী ও সিপিএম সমর্থিত এক নির্দল প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ ঘটনায়

















