
সাদা বলের অধিনায়কত্ব ছাড়লেন ইংল্যান্ডের জস বাটলার
ব্যুরো নিউজ,১ মার্চ :ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর, তিনি নিজেই ইসিবিকে (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) তার সিদ্ধান্ত জানিয়ে দেন। তবে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শনিবারের ম্যাচে তিনিই দলকে নেতৃত্ব দেবেন।সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের পারফরম্যান্স একদমই ভালো যাচ্ছিল না। শেষ ২১টি এক দিনের ম্যাচের মধ্যে ১৫টিতেই পরাজিত হয়েছে তারা। বৃষ্টিতে ভেস্তে



























