
ঘরে বধূর ঝুলন্ত দেহ, পাশে কাঁদছে ৪ মাসের সন্তান
মাধব দেবনাথ, নদীয়াঃ ঘরের একপাশে কাঁদছে চার মাসের সন্তান। তার চোখের সামনেই নামানো হল মায়ের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের বাগচীর বাগান এলাকায়। মৃত গৃহবধুর নাম সুপ্রিয়া বিশ্বাস বয়স আনুমানিক ২৪ বছর । স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী সুমিত বিশ্বাস প্রতিদিনের মতোই সকালে কলকাতায় কাজে বেরিয়ে যান। প্রতিবেশী পরিবার খবর পায় ওই গৃহবধূ ঘরের দরজা


















