
ভোট প্রচারের শেষ দিনেও মৃত্যু মিছিল অব্যাহত
ইভিএম নিউজ ব্যুরো, ৭ জুলাইঃ (Latest News) পঞ্চায়েত ভোটের প্রচারের শেষ দিনেও হিংসার চিত্রটা বদলাতে পারল না রাজ্য নির্বাচন কমিশন। বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার সহ একাধিক জেলায় তিনজনের মৃত্যু সহ হিংসার ঘটনা ঘটলো। বৃহস্পতিবার সকালে বীরভূমের মোহাম্মদ বাজারের হিংলো অঞ্চলের সেরেন্ডা গ্রামে দিলীপ মাহারা নামে এলাকার বিজেপির বুথ সহ-সভাপতির দেহ উদ্ধার হয়। তাঁর স্ত্রী ছবি মাহারা নির্দল প্রার্থী
























