
Supreme Court DA : সুপ্রিম ধাক্কা বনাম নির্বাচনী চমক: ডিএ-র বকেয়া মেটানোর নির্দেশের দিনই বাজেটে ৪% ঘোষণা মমতার
ব্যুরো নিউজ, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ : কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, ২০১৯ সাল পর্যন্ত বকেয়া থাকা ডিএ-র ২৫ শতাংশ আগামী ৩১ মার্চের মধ্যেই মিটিয়ে দিতে হবে। এর ফলে রাজ্যের প্রায় ২০ লক্ষ বর্তমান কর্মী, অবসরপ্রাপ্ত পেনশনার এবং শিক্ষক-শিক্ষিকারা সরাসরি

























