
রান্নাঘরে বোমা ফেটে গুরুতর আহত গৃহবধূ, কীভাবে এল? খুঁজে দেখছে পুলিশ
নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে অস্ত্রের ঝনঝনানি। জেলায় জেলায় বাড়ছে বোমা বন্দুক নিয়ে সংঘর্ষ। চলছে বিরোধী নেতাকর্মীদের উপর আক্রমণের ঘটনা। দিকে দিকে চলছে বোমা আর অস্ত্র উদ্ধার। কখনো রাস্তার পাশে পড়ে থাকা সেই বোমাকে বল ভেবে খেলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে শিশুরা। এখন আবার শাসকদলের নেতাদের বাড়ি বা সংলগ্ন এলাকা থেকেই উদ্ধার হচ্ছে কারিকারি বোমা।

















