
BJP : বঙ্গ বিজেপির নব রাজ্যসভাপতি ঘোষণা এই সপ্তাহেই , শমীক ভট্টাচার্যের সম্ভাবনা !
ব্যুরো নিউজ ০১ জুলাই : আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ঘর গোছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এই আবহে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বেশি জল্পনা চলছে রাজ্য বিজেপির সভাপতি পদ নিয়ে। মনে হচ্ছে, এই জল্পনার অবসান হতে চলেছে, কারণ আগামী ৩ জুলাই বৃহস্পতিবার এই পদের জন্য নির্বাচন এবং নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় পদক্ষেপ ও নির্বাচন প্রক্রিয়া ভারতীয়



























