
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কলকাতায় উত্তেজনা
ব্যুরো নিউজ,২৯ নভেম্বর:বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ বৃদ্ধি পেয়েছে।এই পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় ‘বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ’ নামে একটি সংগঠন বাংলাদেশ উপদূতাবাস অভিযানের ডাক দেয়। এদিন কলকাতা পুলিশ শুরু থেকেই সতর্ক ছিল। মিছিলের অংশগ্রহণকারীরা যখন এগোনোর চেষ্টা করেন, তখন পুলিশ তাদের বাধা দেয়। বেকবাগানের কাছে ধস্তাধস্তি শুরু হয় এবং এক পুলিশকর্মীর মাথা ফেটে যায়।




























