
ভারতে এক যুবকের শরীরে মিলল এম পক্সের ভাইরাস। আতঙ্কিত দেশ
ব্যুরো নিউজ,১০ সেপ্টেম্বর:কিছুদিন আগে খবরে এসেছিল ভারতে এম পক্স বা মাঙ্কি পক্স ঢুকে পড়েছে।এম পক্সে আক্রান্ত হয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সেটি আদৌ মাংকি পক্স ছিল কিনা সে বিষয়ে সন্দেহ ছিল স্বাস্থ্য মন্ত্রকের।সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নিশ্চিত করেছে যে আক্রান্ত ব্যক্তিটি এম পক্সেই আক্রান্ত হয়েছিল। তারা জানিয়েছে আক্রান্ত ওই ব্যক্তি অন্য কোন দেশ থেকে ভারতে এসেছিলেন। ইতিমধ্যেই তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।



























