
আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনঃ নতুন অধ্যায়
ব্যুরো নিউজ,৫ অক্টোবর:জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ওঠার সম্ভাবনা নিয়ে দিনভর আলোচনা চলেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালে প্রায় ১০ ঘণ্টার বৈঠকে তারা সিদ্ধান্ত নেন যে, কর্মবিরতি তুলে নিয়ে নতুন কর্মসূচির ঘোষণা করবেন। এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলায় মিছিল করে তারা তাদের দাবি জানান। শুক্রবার রাতে ঘোষণা করেন যে, কর্মবিরতি তোলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, আন্দোলন থামছে না, বরং তা নতুন রূপে চলতে থাকবে।



























