
ভারতীয় হাইকমিশনারের বিস্ফোরক দাবিঃ খলিস্তানিরা কানাডার গোপন এজেন্ট!
ব্যুরো নিউজ,২১ অক্টোবর:কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় ভর্মা সম্প্রতি কানাডার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, কানাডায় বসবাসকারী খলিস্তানি জঙ্গিরা আসলে কানাডা সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (CSIS)-এর গোপন এজেন্ট। সঞ্জয় ভর্মা একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারের সময় এই দাবি করেন। তিনি বলেন, “জাস্টিন ট্রুডোর সরকার দীর্ঘদিন ধরেই খলিস্তানি কট্টরপন্থীদের সমর্থন করে আসছে। আমি জানি যে কিছু খলিস্তানি জঙ্গি সিএসআইএস-এর ডিপ অ্যাসেট।



























