
‘তথ্যপ্রমাণ লোপাটের জন্যই আরজি করে প্ল্যানমাফিক তৃণমূলের হামলা’বিস্ফোরক দাবি শুভেন্দুর
ব্যুরো নিউজ,১৫ আগস্ট: আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার ১৪ ই আগস্ট রাতে মহিলাদের কর্মসূচি ছিল। সেই কর্মসূচির নামকরণ হয়েছিল ‘মেয়েদের রাত দখল’ তা নিয়ে বহু জল্পনা তৈরি হলেও শেষমেষ রাজ্যজুড়ে ব্যাপক সংখ্যায় নারীরা আরজিকর কান্ডের প্রতিবাদে পথে নেমেছেন। সঙ্গে যোগ দিয়েছেন পুরুষেরাও। এবার বুধবার রাতেই সেই সময়েই আরজি কর হাসপাতালের এমার্জেন্সি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দুষ্কৃতীরা ঢুকে ভাঙচুর



























