
কানাডার সঙ্গে সম্পর্কের ব্যাপারে ভারতের অবস্থান ও উদ্বেগের কথা জানালেন বিদেশ প্রতিমন্ত্রী
ব্যুরো নিউজ,২৯ নভেম্বর:কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।তিনি বলেন,’পারস্পরিক উদ্বেগের প্রতি সম্মান দেখানো এবং একে অপরের দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানালেই দুই দেশের মধ্যে স্থিতিশীল সম্পর্ক গড়ে ওঠা সম্ভব।’ কানাডায় ভারতীয় কনস্যুলার ক্যাম্পগুলির নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, জাস্টিন ট্রুডো সরকারের তরফ থেকে সেগুলির সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে না যেটি ভারতের জন্য




























