Rupsachattopadhyay-Sayandeep-marriage-DurgaPuja-2024

ব্যুরো নিউজ ৩ অক্টোবর : গত বছর ডিসেম্বরে আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় এবং তার প্রেমিক সায়নদীপ সরকার। এবার তারা সামাজিকভাবে বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। শহর সেজে উঠেছে দুর্গাপুজোর উচ্ছ্বাসে, ঠিক সেই সময়েই কনে সেজে ধরা দেবেন রূপসা এবং বর হিসেবে থাকবেন তার প্রেমিক সায়নদীপ।

ইসরায়েলে ভারতীয় নাগরিকদের উদ্বেগ

দুর্গাপুজোর মাঝে বিশেষ দিন তাদের

কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের কার্ড শেয়ার করেছিলেন রূপসা। সেখানে তাঁর মায়ের একটি ছবি এবং বিয়ের আমন্ত্রণপত্র ছিল। সেই পোস্টে তিনি লিখেছিলেন, “আমার বিয়ের কার্ড! আমার স্বপ্ন! সব সেট! শাদি ইনকামিং। দারুণ উত্তেজিত।” গত বছরের ১৪ ফেব্রুয়ারি, প্রেম দিবসের দিন, তারা আইনি বিয়ে সম্পন্ন করেন। সেই সময়ের এনগেজমেন্ট পার্টিতে সাদা গাউন পরেছিলেন রূপসা, যা ছিল খুবই মনোমুগ্ধকর। গঙ্গার তীরে একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছিল তাঁদের এনগেজমেন্ট পার্টি।সংবাদ মাধ্যমে রূপসা জানিয়েছেন, কমন ফ্রেন্ডের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর থেকেই শুরু হয় বন্ধুত্ব এবং ধীরে ধীরে তা প্রেমে রূপ নেয়। এখন, আইনি বিয়ের এক বছর পর, তারা সামাজিকভাবে নিজেদের বিয়ের জন্য প্রস্তুত। দেবীপক্ষের আবহে সায়নদীপের ঘরনি হিসেবে রূপসা আত্মপ্রকাশ করবেন।

ইসরায়েলে ভারতীয় নাগরিকদের উদ্বেগ

রূপসা সাধারণত খলচরিত্রে অভিনয় করেই দর্শকের মনে বেশি জায়গা করে নিয়েছেন। ‘তুঁতে’ সিরিয়ালে তার নেগেটিভ চরিত্রটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে, সায়নদীপ সরকার পেশায় একজন কর্পোরেট কর্মী।এই বিশেষ দিনে রূপসা এবং সায়নদীপের জন্য অনেক শুভকামনা রইল, যাতে তাঁদের নতুন জীবন সুখ-শান্তিতে ভরে ওঠে।

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর