আইসিসি প্রতিযোগিতায় ছক্কার রাজা রোহিত ভাঙলেন ক্রিস গেলের রেকর্ড

ব্যুরো নিউজ,৫ ফেব্রুয়ারি :চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৯ বলে ২৮ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। তাঁর ব্যাট থেকে এসেছে একটি ছক্কা, আর সেই এক ছক্কাতেই গড়লেন নতুন বিশ্বরেকর্ড!এই ছক্কার মাধ্যমে আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন রোহিত শর্মার দখলে।

আরও এক কীর্তি কোহলির! রান তাড়ায় ৮০০০ রানের মাইলফলক স্পর্শ

আইসিসি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ছক্কা

আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির ইভেন্টে তাঁর মোট ছক্কার সংখ্যা হলো ৬৫টি, যা ছাড়িয়ে গেছে ক্রিস গেলের ৬৪টি ছক্কার রেকর্ড।এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (৪৯টি ছক্কা), চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার (৪৫টি ছক্কা)। পঞ্চম স্থানে যুগ্মভাবে আছেন ডেভিড ওয়ার্নার ও সৌরভ গঙ্গোপাধ্যায়, দু’জনেরই ছক্কার সংখ্যা ৪২টি

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ছক্কার সংখ্যা এখন ৩৩৮টি। এই তালিকার শীর্ষে আছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি, যার ঝুলিতে রয়েছে ৩৫১টি ছক্কা। রোহিত যদি আর ১৪টি ছক্কা মারতে পারেন, তবে তিনি আফ্রিদির এই রেকর্ডও ভেঙে দেবেন।রোহিতই একমাত্র অধিনায়ক যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০টি ছক্কা মেরেছেন।

টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, রোহিতের নজর এবার শিরোপায়

শুধু তাই নয়, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২০৫টি ছক্কার রেকর্ড রয়েছে তাঁর দখলে। তিনি বিশ্বের একমাত্র ব্যাটার যার টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ২০০টির বেশি ছক্কা রয়েছে।রোহিতের এই ছক্কার বন্যা প্রমাণ করছে কেন তাঁকে ‘হিটম্যান’ বলা হয়। এবার দেখার, তিনি আফ্রিদির রেকর্ডও ভাঙতে পারেন কি না!

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর