puri-jagannath-temple-free-prasad

ব্যুরো নিউজ ১৫ অক্টোবর : ওডিশা সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এবার ভক্তদের মধ্যে বিনামূল্যে বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন সম্প্রতি এই ঘোষণা করেছেন এবং বলেছেন যে, শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কার্তিক মাসে পুণ্যার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কেবল ওজন কমাতেই নয়, কারিপাতা বিভিন্ন স্বাস্থ্য সমস্যারও সমাধান করে

কি সিদ্ধান্ত নিল সরকার ?

পুরীর জগন্নাথ মন্দিরে যে ভোগ নিবেদন করা হয়, সেটাই মহাপ্রসাদ। এই প্রসাদ পেতে ভক্তরা সবসময় উদগ্রীব হয়ে থাকেন। আগে মহাপ্রসাদ পাওয়ার জন্য ভক্তদের অর্থ পরিশোধ করতে হত, কিন্তু এখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে ভক্তদের চাহিদা পূরণ করা যায়। সরকারি সূত্রে জানা গেছে, বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণের জন্য বছরে প্রায় ১৪ থেকে ১৫ কোটি টাকা খরচ হবে। তাই, ভক্তরা চাইলে এই উদ্দেশ্যে সরকারের অনুদানও দিতে পারবেন।মন্ত্রীর মতে, “পুরীর মন্দিরের মহাপ্রসাদ পেতে দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন। আমরা দ্রুত তাঁদের বিনামূল্যে মহাপ্রসাদ দেওয়ার ব্যবস্থা করব।” তিনি আরও জানান, সাধারণ দিনে পুরীর জগন্নাথ মন্দিরে প্রায় ৫০ হাজার মানুষ ভিড় করেন, এবং উৎসবের সময় এই সংখ্যা দেড় লক্ষেরও বেশি হয়ে যায়।

রেড রোডের পুজো কার্নিভালঃ যানজটের আশঙ্কা

তবে, এতো সংখ্যক মানুষকে বিনামূল্যে মহাপ্রসাদ দেওয়া কতটা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। মন্দিরের কর্মীরা জানান, মহাপ্রসাদ বিক্রির উদ্দেশ্যে নয়, বরং ভক্তদের স্বার্থে বিতরণ করা হয়। সরকারের পক্ষ থেকে মহাপ্রসাদ ভক্তদের বিনামূল্যে দেওয়ার পদ্ধতি কীভাবে কার্যকর করা হবে, তা এখনও মন্দির কর্তৃপক্ষের কাছে স্পষ্ট নয়।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর