Kangana Ranaut ON ELECTION

ব্যুরো নিউজ, ২৫ মে  : আগামী ১ জুন হিমাচলের মাণ্ডিতে লোকসভা নির্বাচন। আর সেখানকার বিজেপির তারকা প্রার্থী ঘরের মেয়ে কঙ্গনা রানাউত। তিনি ইন্ডাস্ট্রিতে বলিউড কুইন নামেই খ্যাত। এবার তিনি ভোটের ময়দানে। সেই বিলউড কুইনের হয়েও শুক্রবার মাণ্ডিতে ভোটের প্রচার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে সামনে পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত কঙ্গনা। মাণ্ডিতে লাল গোলাপ গিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বলিউড কুইন কঙ্গনা। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেও দেরি করেননি কঙ্গনা। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘প্রধানমন্ত্রীজি আমরা আপনাকে মান্ডিতে স্বাগত জানাই। ’আর এর থেকেই বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রীকে পাশে পেয়ে তিনি কতটা উচ্ছ্বসিত।

অনন্তনাগে ধরনায় মেহবুবা মুফতি। পিডিপি কর্মীদের আটক করায় ক্ষোভে ফেটে পড়েন তিনি

প্রধানমন্ত্রীকে পাশে পেয়ে আপ্লুত কঙ্গনা

বিজেপিতে যোগদানের আগে থেকেই কঙ্গনাকে সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীকে নিয়ে নানারকম ইতিবাচক মন্তব্য করতে দেখা গিয়েছে। এদিন নির্বাচনী সভায় প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে বিজেপি তারকা প্রার্থী বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির নির্দেশনায় কাজ করার দিন এসেছে। তিনি যে কারিগরি ও আধুনিক উন্নয়নমূলক কাজ করছেন তা অসাধারণ। এখন আমি তাঁর দলের অংশ এবং দলীয় কর্মী হিসাবে মান্ডির উন্নয়নমূলক কাজে অঙ্গিকারবদ্ধ।’

রাজনীতিতে প্রথমবার নাম লেখালেও বিজেপির অন্যতম সৈনিক হিসেবে জায়গা করে নিয়েছেন কঙ্গনা। অন্যদিকে তাঁর বিরুদ্ধে কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছেন সেখানকার ‘রাজপুত্র’ বিক্রমাদিত্য সিং। তাঁর পরিবার রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। বাবা-মা দুজনেই রাজনীতির জগতে পরিচিত মুখ। এরকম একজন প্রার্থীর বিরুদ্ধে কঙ্গনার লড়াই যে বেশ কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না। যদিও নির্বাচনী প্রচারে ‘রাজপুত্র’কে কঙ্গনা তাঁর বাক্যবানে পোড় খাওয়া রাজনীতিবিদের মতো একের এক গোল দিচ্ছেন। এখন দেখার মাণ্ডিতে কার পাল্লা ভারি হয়। তার জন্য অপেক্ষা ৪ জুন পর্যন্ত।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর