রাহুল-আথিয়ার

ব্যুরো নিউজ, ৯ নভেম্ববর :২০২৩ সালে ক্রিকেট তারকা কেএল রাহুল এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টির জীবনে সুখবর আসে। এ বছর তাদের বিয়ে হয় এবং এর পর থেকেই তাদের সন্তান সম্ভাবনা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। কিছু দিন আগে থেকেই শোনা যাচ্ছিল যে, রাহুল-আথিয়া পরিবার পরিকল্পনা শুরু করেছেন। এবার সেই গুঞ্জন সত্যি হতে চলেছে।

দেব ও শুভশ্রী কি আবার রুপোলি পর্দায় একসঙ্গে কাজ করবেন?কী বললেন দেব

সন্তান আসার খুশিতে কী লিখলেন রাহুল-আথিয়া

আথিয়া সম্প্রতি নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে, ২০২৫ সালে তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। আথিয়া তার পোস্টে লেখেন, “আমাদের দু’জনের প্রার্থনার ফল খুব শীঘ্রই আসছে, ২০২৫-এ।” এই পোস্টে দুটি ছোট্ট পায়ের ছবি শেয়ার করে তিনি তার সন্তানের আগমনের খবর জানান। আথিয়ার এই সুখবর শুনে শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিনহা, বাণী কপূর, এষা গুপ্তার মতো বলি অভিনেত্রীরা।

ডিভোর্সের কথা বললেন রানি মুখার্জি! তবে কি আদিত্য-রানির সম্পর্কে ভাঙন?

মাস কয়েক আগে সুনীল শেট্টিকে দাদু হওয়ার বিষয়টি নিয়ে একটি শোতে প্রশ্ন করা হয়েছিল। সেখানে ভারতী সিংয়ের মজার প্রশ্নের উত্তরে সুনীল শেট্টি ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি দাদু হতে চলেছেন। সুনীল বলেন, “পরের সিজনে যখন আসব, তখন আমি দাদুর মতো হেঁটে দেখাব।” তখন থেকেই গুঞ্জন শুরু হয়, আথিয়া কি অন্তঃসত্ত্বা? অবশেষে সেই গুঞ্জন সত্যি হয়ে প্রকাশিত হল।

২০১৯ সালে এক বন্ধুর মাধ্যমে কেএল রাহুল ও আথিয়া শেট্টির পরিচয় হয় এবং প্রায় চার বছরের সম্পর্কের পর ২০২৩ সালে তারা বিয়ে করেন। এখন তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে, কারণ ২০২৫ সালে তাদের সংসারে আসছে একটি নতুন অতিথি।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর