ব্যুরো নিউজ, ৬ই মার্চ ২০২৬ : রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে এক নাটকীয় মোড় নিল পশ্চিমবঙ্গের রাজনীতি। বৃহস্পতিবার নিজের পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। বর্তমানে দিল্লিতে অবস্থানরত বোস রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দপ্তরে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও রাজভবনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
নতুন রাজ্যপাল হিসেবে আর.এন. রবির নাম ঘোষণা ও মুখ্যমন্ত্রীর উদ্বেগ
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করে এই পদত্যাগের খবর নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে বর্তমানে তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি পশ্চিমবঙ্গের নতুন দায়িত্ব গ্রহণ করবেন। তবে রবি পূর্ণকালীন না কি ভারপ্রাপ্ত রাজ্যপাল হিসেবে আসছেন, তা এখনও স্পষ্ট নয়।
মুখ্যমন্ত্রী এই আকস্মিক সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে এক্স (X) হ্যান্ডেলে লিখেছেন:
“আমি এই খবরে স্তম্ভিত। বিধানসভা নির্বাচনের ঠিক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে পড়ে কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই কি তাঁকে ইস্তফা দিতে হলো? এটি আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত।”
Yogi Adityanath Japan : লক্ষ্য ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি; জাপান থেকে বিপুল বিনিয়োগ ও প্রযুক্তি আনছেন মুখ্যমন্ত্রী যোগী
ভোটার তালিকা নিয়ে বিতর্ক ও মৃত্যুমিছিল: ধর্নায় বসছেন মমতা
রাজ্যের ভোটার তালিকা সংশোধন ও ‘বিচারাধীন’ (Under Review) ভোটারের সংখ্যা নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম নিয়ে অনিশ্চয়তা এবং ৫ লক্ষ ৪৬ হাজার নাম বাদ পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে বা আত্মহত্যার পথ বেছে নিয়ে অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনার প্রতিবাদে এবং নির্বাচন কমিশনের “নির্যাতনমূলক” আচরণের বিরুদ্ধে আগামী শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই মঞ্চ থেকেই আগামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। ইতিপূর্বেও এই ঐতিহাসিক স্থানে সিঙ্গুর আন্দোলনের সময় অনশন করেছিলেন তৃণমূল নেত্রী।
বামেদের প্রতিবাদ ও কমিশনের ভূমিকা
কেবল তৃণমূল নয়, ভোটার তালিকা নিয়ে সরব হয়েছে বামেরাও। বিমান বসু ও মহম্মদ সেলিমের নেতৃত্বে বুধবার সিইও (CEO) অফিসের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ করে তারা। মহম্মদ সেলিম অভিযোগ করেন, “আরএসএস-বিজেপির পরিকল্পনামাফিক নির্বাচন কমিশন এখন নির্যাতন কমিশনে পরিণত হয়েছে।” কোনো ভোটারকেই ‘ডি-ভোটার’ হিসেবে রাখা চলবে না বলে দাবি জানান তাঁরা।
WB ECI SIR : ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম নির্দেশ: আজ বিকেল ৫টার মধ্যে নথি জমার চরম সময়সীমা।
কেন্দ্র-রাজ্য সংঘাত ও সাংবিধানিক জটিলতা
বিশেষজ্ঞ মতে, রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা বাধ্যতামূলক নয়, তবে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় মত বিনিময় একটি দস্তুর। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় প্রকল্প ও নির্বাচন কমিশনের কাজে ধারাবাহিক বাধা সৃষ্টির অভিযোগ রয়েছে । যেখানে রাজ্য সরকার কেন্দ্রীয় এবং ভারতের সাংবিধানিক সংস্থাগুলির সাথে অসহযোগিতা করে, সেখানে একতরফা সিদ্ধান্ত নেওয়া ছাড়া কেন্দ্রের কাছে উপায় থাকে না। এই সংঘাতের জেরে রাজ্যের ভোটারদের এবং নির্বাচনের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে।



















