Skin Care Remove black spot

ব্যুরো নিউজ, ৩ জুলাই  : শরীরের মধ্যে কনুই এমন একটি অংশ যেখানে ঘষা বেশি লাগে। ফলে এই অংশের ত্বক দ্রুত খসখসে ও কালচে হয়ে যায়। তবে নিয়মিত যত্ন নিলে কনুইয়ের ত্বকেও উজ্জ্বলতা ফিরে আসে। ঘরোয়া উপাদান দিয়েই আপনি কনুইয়ের ত্বকের যত্ন নিতে পারবেন।

গগনযানে চড়ে মহাকাশে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

ঘরোয়া পদ্ধতিতে কনুইয়ের ত্বকের যত্ন নিন

১) লেবুর রস ও চিনির মিশ্রণ স্ক্রাবিংয়ের কাজ করে। আবার কালচে ভাব দূর করতেও সাহায্য করবে। সুজি হালকা টেলে নিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে স্ক্রাব করা যেতে পারে।

২) তুলসী পাতা, লেবু ও মধুর মিশ্রণ ত্বকে হালকা ম্যাসাজ করে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন। সপ্তাহে তিন দিন এটি করতে হবে। দেখবেন আস্তে আস্তে কনুইয়ের কালচে ভাব দূর হয়ে যাবে।

৩) ত্বকের যত্নে আলুর রস বেশ উপকারী। আলুর রস ও মধুর মিশ্রণের ব্যবহারেও কালচে ভাব কমবে। অর্ধেকটা আলু থেঁতলে রস বের করে নিন। তার সঙ্গে আধ চামচ মধু মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এবার সেটা কনুইতে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। এভাবে কয়েক সপ্তাহ ব্যবহার করুন।

৪) টমেটো পেস্টের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলেও ব্লিচের কাজ করে। চন্দন ও লেবুর খোসাবাটা একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ লাগিয়ে রাখলে কনুইতে কালচে ভাব দূর হয়।

৫) একটা পাত্রে দুধের সর, কয়েক ফোঁটা পেস্তা বাদামের তেল ও সামান্য পরিমাণ গ্লিসারিন মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি কনুইয়ের ত্বকে লাগিয়ে রেখে হালকা ভাবে মেসেজ করুন। কনুইয়ে ত্বক কোমল হবে।

৬) গোলাপ ফুলের পাপড়ি, টক দই ও ময়দা মিশিয়ে কনুইতে ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে দিন। এটি কনুইয়ের ত্বকের কালচে ভাব দূর হবে।

BJP Helpline

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর