ব্যুরো নিউজ, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ : আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। আজকের রাশিফল ,
মেষ (Aries)আপনার মার্জিত আচরণের জন্য সবার প্রিয় হয়ে থাকবেন। কর্মক্ষেত্রে নতুন অভিজ্ঞতা হবে। বন্ধুদের থেকে উপহার পেতে পারেন।
বৃষ (Taurus)ব্যবসায়িক মন্দা দেখা দিতে পারে। অতি-আত্মবিশ্বাসের কারণে সমস্যায় পড়ার সম্ভাবনা। মাইগ্রেনের ব্যথায় কষ্ট পেতে পারেন।
মিথুন (Gemini)ব্যবসায়িক লাভের যোগ রয়েছে। সামাজিক কাজে আপনার সক্রিয়তা বাড়বে। ধর্মীয় কাজে মন দেওয়ার সুযোগ আসবে।
কর্কট (Cancer)বড়দের থেকে আশীর্বাদ ও সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি পাবে। বাড়িতে কিছু পরিবর্তন আনতে পারেন।
সিংহ (Leo)কর্মক্ষেত্রে আপনার মতামত গুরুত্ব পাবে। জীবনযাত্রার মান উন্নত হবে। আটকে থাকা সরকারি কাজ আজ মিটে যাওয়ার সম্ভাবনা।
ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও রাশিচক্রের সম্পর্ক
কন্যা (Virgo)কাজে মন বসানো আজ কঠিন হতে পারে, তাই নতুন কিছু শুরু না করাই ভালো। আইনি ঝামেলা থেকে দূরে থাকুন। কাউকে হুট করে বিশ্বাস করবেন না।
তুলা (Libra)ব্যবসায়িক চুক্তির জন্য আজকের দিনটি শুভ। সন্তানদের সাফল্যে আনন্দিত হবেন। হাঁটুতে ব্যথার মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
বৃশ্চিক (Scorpio)সহকর্মীদের থেকে পূর্ণ সমর্থন পাবেন। শত্রুদের ওপর আপনার আধিপত্য বজায় থাকবে। পুরনো কোনো সম্পত্তি বিবাদ আবার সামনে আসতে পারে।
ধনু (Sagittarius)শখের কাজ বা প্যাশন নিয়ে ব্যস্ত থাকবেন। শেয়ার বাজারে পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভের মুখ দেখতে পারেন। পরিস্থিতি বুদ্ধি দিয়ে সামলান।
মকর (Capricorn)আর্থিক লেনদেনে তাড়াহুড়ো করবেন না, ক্ষতি হতে পারে। অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপ হতে পারে কিন্তু ফল আশানুরূপ হবে না। ভাষা ব্যবহারে সতর্ক থাকুন।
Rashifal: সাপ্তাহিক রাশিফল , ২১শে ফেব্রুয়ারি – ২৮শে ফেব্রুয়ারি , ২০২৬
কুম্ভ (Aquarius)ব্যবসায় চমৎকার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে ভ্রমণের যোগ রয়েছে। যেকোনো সিদ্ধান্ত সাবধানে নিলে সুফল পাবেন।
মীন (Pisces)পুরনো কোনো দীর্ঘমেয়াদী রোগ আজ ভোগাতে পারে। ঝুঁকি নিয়ে কোথাও টাকা খাটাবেন না। প্রয়োজনীয় জিনিস সাবধানে রাখুন, হারিয়ে যেতে পারে।


















