Moonsign horoscope

ব্যুরো নিউজ, ৭ই জানুয়ারী ২০২৬ : আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। আজকের রাশিফল ,

১. মেষ রাশি (Aries): কাজের জায়গায় আজ আপনার ব্যস্ততা তুঙ্গে থাকবে। শরীর ও স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া জরুরি। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ আনুন, অন্যথায় সঞ্চয়ে টান পড়তে পারে।

২. বৃষ রাশি (Taurus): বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে। তবে কোনো বন্ধুর বা পরিচিত কারোর কটু কথায় মনে আঘাত লাগতে পারে। সৃজনশীল কাজে আজ উন্নতির যোগ রয়েছে।

৩. মিথুন রাশি (Gemini): আজকের দিনটি আপনার জন্য কিছুটা মিশ্র। কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে। যখনই ফাঁকা সময় পাবেন, একটু ধ্যান করার চেষ্টা করুন; শান্তি পাবেন।

৪. কর্কট রাশি (Cancer): ব্যবসায়িক কোনো আর্থিক জটিলতা থাকলে আজ বাবার সঙ্গে আলোচনা করুন, সুরাহা মিলতে পারে। আত্মীয়দের সঙ্গে জমি বা সম্পত্তি সংক্রান্ত আলোচনা ফলপ্রসূ হতে পারে।

৫. সিংহ রাশি (Leo): পরিবারের কোনো পুরনো সমস্যার কারণে মন একটু খারাপ থাকতে পারে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে আজ লাভের মুখ দেখার সম্ভাবনা প্রবল। নিজের জেদ বজায় রাখুন।

ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও রাশিচক্রের সম্পর্ক

৬. কন্যা রাশি (Virgo): চন্দ্র আজ আপনার রাশিতেই অবস্থান করছে। অফিসে কোনো বিশেষ সম্মান বা পুরস্কার পাওয়ার যোগ রয়েছে। সন্তানদের পড়াশোনায় সাফল্যের খবর আপনার আনন্দ বাড়িয়ে দেবে।

৭. তুলা রাশি (Libra): শত্রু পক্ষকে আজ হালকাভাবে নেবেন না, তারা আপনার কাজে বিঘ্ন ঘটাতে পারে। অযথা দুশ্চিন্তা না করে নিজের লক্ষ্যে স্থির থাকুন। খরচের দিকটি সামলে চলুন।

৮. বৃশ্চিক রাশি (Scorpio): আজকের দিনটি আপনার জন্য বেশ শুভ। যারা অনেকদিন ধরে চাকরির খোঁজ করছেন, তাদের জন্য আজ সুখবর আসতে পারে। ব্যবসার কাজে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন।

৯. ধনু রাশি (Sagittarius): পারিবারিক শান্তি বজায় থাকবে। মায়ের দীর্ঘদিনের কোনো অসুস্থতা আজ অনেকটা কমতে পারে। তবে ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে একটু সাবধান থাকা প্রয়োজন।

১০. মকর রাশি (Capricorn): স্ত্রীর জন্য বিশেষ কোনো উপহার পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে নিজের নতুন কোনো আইডিয়া কাজে লাগানোর চেষ্টা করুন, সুনাম বাড়বে। দিনটি বেশ রোমান্টিক কাটবে।

Rashifal: সাপ্তাহিক রাশিফল , ৩ জানুয়ারি – ১০ জানুয়ারি ২০২৬

১১. কুম্ভ রাশি (Aquarius): সকাল থেকেই কোনো প্রাপ্তি বা ভালো খবর আপনার মন ভালো করে দেবে। শেয়ার বাজারে বিনিয়োগে সতর্ক থাকুন, ধৈর্য ধরলে সাফল্য নিশ্চিত। বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলান।

১২. মীন রাশি (Pisces): আজ আপনার সৃজনশীল চিন্তাভাবনা প্রশংসা পাবে। কর্মক্ষেত্রে কোনো পুরনো সহকর্মীর সঙ্গে দেখা হতে পারে। আবেগের বশবর্তী হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর