
তৈরি হচ্ছে ঘূর্ণবর্তন,চলতি সপ্তাহেই ঘূর্ণবর্তনের পূর্বাভাস দিল মৌসম ভবন
ইভিএম নিউজ ব্যুরো, ১৪ জুলাইঃ (Latest News) সকাল থেকে মুখ ভার আকাশের। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও, উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। শনিবার থেকে উত্তরে বৃষ্টি কিছুটা কমবে, সেই সঙ্গে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস শনি ও রবিবার। আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির




























