
বিচারপতি বি. আর. গাভাই ভারতের ৫২তম প্রধান বিচারপতির শপথ নিলেন
বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই বুধবার ভারতের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিচারপতি গাভাইকে শপথবাক্য পাঠ করালেন, যিনি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পরে দায়িত্ব গ্রহণ করলেন । বিচারপতি গাভাই হলেন দেশের প্রথম বৌদ্ধ প্রধান বিচারপতি যিনি সর্বোচ্চ বিচারবিভাগীয় পদে আসীন হয়েছেন। বিচারপতি গাভাই এও স্পষ্ট করে দিয়েছেন যে তিনি অবসর গ্রহণের পর কোনো পদ গ্রহণ করবেন না।




























