
Bangladesh : সাম্প্রদায়িক কট্টরপন্থার কবলে বাংলাদেশ: দীপু দাসের পর এবার অমৃত মণ্ডলকে পিটিয়ে হত্যা
ব্যুরো নিউজ, ২৬শে ডিসেম্বর ২০২৫ : বাংলাদেশে মব ভায়োলেন্স বা গণপিটুনির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনমনে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই রাজবাড়ী জেলায় অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে আরও এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে, রাজধানীতে বোমা বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ঠেলে



























