
পাকিস্তানে টিকটক তারকার নির্মম হত্যা, সোশ্যাল মিডিয়ায় মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন
ব্যুরো নিউজ ৩ জুন : সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে নিজস্ব অভিব্যক্তি প্রকাশের মূল্য কতটা হতে পারে, তা আবারও সামনে আনল পাকিস্তানের এক মর্মান্তিক ঘটনা। ১৭ বছর বয়সী জনপ্রিয় টিকটক তারকা সানা ইউসুফকে তার ইসলামাবাদের বাড়িতে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনা পাকিস্তানে তরুণ সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদের ওপর ক্রমবর্ধমান সহিংসতার এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছে এবং সারাদেশে ব্যাপক উদ্বেগ সৃষ্টি



























