
Namo Drone Didi : কৃষকদের জন্য স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে নতুন ডিবিটি প্ল্যাটফর্ম ও নমো ড্রোন দিদি যোজনা
ব্যুরো নিউজ ১১ জুলাই ২০২৫ : গত মঙ্গলবার অনলাইন সেন্ট্রালাইজড ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) প্ল্যাটফর্ম ২.০ এবং নমো ড্রোন দিদি যোজনা বাস্তবায়নের ওপর একটি দিনব্যাপী জাতীয় কর্মশালা আয়োজিত হয়। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল কৃষিক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধি করে স্বচ্ছতা ও দক্ষতা আনা। উপস্থিতি কর্মশালায় কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সচিব দেবেশ চতুর্বেদী, অতিরিক্ত সচিব প্রমোদ কুমার মেহেরদা এবং




























