
প্রধানমন্ত্রী মোদীর নাইজেরিয়া সফরঃ নতুন দ্বিপাক্ষিক সম্পর্কের সূচনা
ব্যুরো নিউজ,১৮ নভেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নাইজেরিয়া সফরে গিয়ে দেশের রাষ্ট্রপতি বোলা আহমেদ টিনুবুর সঙ্গে বৈঠক করেছেন। এই সফরের মূল লক্ষ্য ছিল প্রতিরক্ষা, সুরক্ষা, বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে ভারত ও নাইজেরিয়ার সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা। মোদী ১৭ বছর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি পশ্চিম আফ্রিকার এই দেশটি সফরে গেছেন।মোদী এবং টিনুবু বৈঠকে গ্লোবাল সাউথের উন্নয়নমূলক আকাঙ্ক্ষা পূরণে একযোগে



























