
মাইথন ড্যামে ডুবে ৩ ছাত্রের মৃত্যু, শোকের ছায়া এলাকায়
ব্যুরো নিউজ, ২১ নভেম্বর : মাইথন ড্যামে জন্মদিন উদযাপন করতে এসে বরাকর নদে ডুবে মৃত্যু হয়েছে তিন ছাত্রের। ঘটনাটি ঘটেছে বুধবার যখন ধানবাদ থেকে ছয়জন ছাত্র মাইথন বাঁধের কাছাকাছি ‘তিনডাবর’ পিকনিক স্পটে এসেছিল। পিকনিক স্পটটি বড় বড় পাথর এবং গভীর জলবিশিষ্ট এলাকা হওয়ায় সেখানে সাধারণত তেমন কেউ আসে না। এই স্পটের পাথরের নিচে বড় গর্ত রয়েছে যা দুর্ঘটনার কারণ হতে



























