
চন্দ্রবাবুর স্পষ্ট বার্তাঃ মার্কিন আদালতের ‘চার্জশিট রিপোর্ট’ খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে
ব্যুরো নিউজ,২৩ নভেম্বর:এনডিএ-র শরিক এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু মার্কিন আদালতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে পেশ হওয়া ‘চার্জশিট রিপোর্ট’ সম্পর্কে পরিষ্কার বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, রিপোর্টটি তার সরকার খতিয়ে দেখবে এবং যদি তাতে কোনো অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হয়, তাহলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি, গৌতম আদানি ও তার ভাইপো সহ আদানি গোষ্ঠীর একাধিক কর্তাব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে




























