
গুজরাতে একাধিক খুন ও ধর্ষণ ঘটনায় অভিযুক্ত ‘সিরিয়াল কিলার’ অবশেষে গ্রেফতার
ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর : গুজরাতে এক কলেজপড়ুয়া তরুণীকে খুন ও ধর্ষণের ঘটনায় পুলিশ একটি চাঞ্চল্যকর ‘সিরিয়াল কিলার’কে গ্রেফতার করেছে। ভোলু কর্মবীর জাট নামে ২৫ বছরের এই যুবককে গ্রেফতার করা হয়। যিনি একাধিক খুন ও ধর্ষণের ঘটনায় জড়িত। পুলিশ জানিয়েছে ভোলু প্রায়ই একা মহিলাদের শিকার করতেন। তাদের খুন করার পর ধর্ষণ করতেন। তার শেষ শিকার ছিলেন গুজরাতের উর্বারার কলেজপড়ুয়া তরুণী।




























