
তালিবান মন্ত্রী খইলাল হাক্কানির মৃত্যু, বিস্ফোরণে নিহত ৭
ব্যুরো নিউজ,১২ ডিসেম্বর:আফগানিস্তানের তালিবান সরকারের একটি শীর্ষ মন্ত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার কাবুলে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তালিবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খইলাল উর-রহমান হাক্কানি সহ মোট সাতজনের প্রাণহানি ঘটেছে।রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তালিবান সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী এই হামলা চালিয়েছে। তবে এখন পর্যন্ত আইএস তাদের ওপর




























