
নিউ অরলিন্সে ভয়াবহ দুষ্কৃতী হামলায় মৃতের সংখ্যা ১৫, আইএসের যোগসূত্রের সম্ভাবনা
ব্যুরো নিউজ,২ জানুয়ারি:নতুন বছরের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরে এক ভয়াবহ দুষ্কৃতী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে পৌঁছেছে। আরও ৩০ জন আহত হয়েছেন, এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানায়, ভিড়ের মধ্যে প্রবল গতিতে গাড়ি চালিয়ে অনেক মানুষকে পিষে দেয় ঘাতক। হামলাকারী পুলিশকে লক্ষ্য করেও গুলি চালায়, তবে শেষে পুলিশের গুলিতেই মারা যায়




























