
মহাকুম্ভে পদপিষ্টের ঘটনাঃ বিপর্যয়ের মধ্যে নিখোঁজ প্রিয়জনদের খোঁজে মানুষের আর্তনাদ
ব্যুরো নিউজ,২৯ জানুয়ারি :প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনা ঘটেছে, যা হাজার হাজার পুণ্যার্থীর জন্য এক ভয়াবহ অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না, হাসপাতালে হাসপাতালে ছুটে যাচ্ছেন তারা। এক পরিবার তাদের ছোট্ট ছেলেটিকে ফিরে পেতে অসহায় হয়ে বসে ছিল। পুরো পরিবেশ ছিল তীব্র উদ্বেগ এবং হতাশায় ভরা। অগণিত মানুষের ভিড়, পথ অবরুদ্ধ, এবং ধাক্কাধাক্কির মধ্যে একে একে মাটিতে



























