
দিল্লিতে কংগ্রেসের শূন্যের হ্যাটট্রিক
ব্যুরো নিউজ , ৮ ফেব্রুয়ারি:দিল্লি বিধানসভা নির্বাচনে একেবারে শূন্য হাতে ফিরে এসেছে কংগ্রেস। ২০১৫ থেকে পর পর তিনবার তারা এই পরাজয়ের মুখোমুখি হয়েছে। এর আগে, ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত দিল্লিতে টানা তিনটি বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নজির গড়েছিল কংগ্রেস। ২০১৫ সালে শূন্য আসন নিয়ে ফের পরাজিত হওয়ার পর, এবার ২০২০ সালে এবং ২০২৫ সালে, কংগ্রেস আবারও শূন্য হাতে ফিরে




























