
Mamata vs Suvendu : পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্য কে ধিক্কার জানালেন বিরোধী দলনেতা !
ব্যুরো নিউজ ১৩ অক্টোবর ২০২৫ : পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় রাজ্য রাজনীতি এখন উত্তাল। পুলিশি তদন্তে অগ্রগতি হলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলির তীব্র আক্রমণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই পরিস্থিতিতে মেয়েকে বাংলায় রাখতে ভরসা পাচ্ছেন না নির্যাতিতা ছাত্রীর পরিবার। তদন্তের অগ্রগতি


























