রাজ্যর বিল নিয়ে সুপ্রিম কোর্টের সময়সীমা নির্ধারণে রাষ্ট্রপতির প্রশ্ন: ‘সময়সীমা কি চাপানো যেতে পারে?’
ব্যুরো নিউজ ১৫ই মে : রাজ্য বিলের ওপর গভর্নর এবং রাষ্ট্রপতির পদক্ষেপের জন্য সুপ্রিম কোর্টের ৮ এপ্রিলের রায়ে নির্ধারিত সময়সীমার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাস্ত্রপতি মুর্মু এই নির্দেশের সাংবিধানিক বৈধতাকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। রাষ্ট্রপতির বক্তব্য, রাজ্য বিধানসভা দ্বারা পাস হওয়া বিলগুলিতে সম্মতি দেওয়া বা আটকে রাখার জন্য সংবিধান গভর্নর বা রাষ্ট্রপতির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে না।



























