
সৃজিত মুখোপাধ্যায় আর করবেন না ‘ফেলুদা’, মনখারাপ টোটা রায়চৌধুরীর
ব্যুরো নিউজ,১৭ ডিসেম্বর:সৃজিত মুখোপাধ্যায় সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি আর ‘ফেলুদা’ করবেন না। পরিচালক তার নতুন ওয়েব সিরিজ় ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর প্রচার ঝলক মুক্তির দিন এই ঘোষণা দেন। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন সৃজিত এই সিদ্ধান্ত নিলেন? পরিচালক জানিয়েছেন সিরিজ়ের শুটিং করতে গিয়ে কাশ্মীরের মতো বড় জায়গায় কাজ করার অভিজ্ঞতা তাকে বুঝিয়ে দিয়েছে যে ভবিষ্যতে ‘ফেলুদা’কে আরও বড় পরিসরে




























