
ভোজপুরি অভিনেতা সুদীপ পাণ্ডে প্রয়াতঃ শিল্প জগতে শোকের ছায়া
ব্যুরো নিউজ,১৬ জানুয়ারি:ভোজপুরি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সুদীপ পাণ্ডে আর আমাদের মধ্যে নেই। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল মাত্র ৩০ বছর। দীর্ঘ ১৩ বছর ধরে ভোজপুরি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি, শুধু অভিনেতা হিসেবে নয়, প্রযোজক হিসেবেও কাজ করেছেন। তার আকস্মিক মৃত্যুতে ভোজপুরি চলচ্চিত্র শিল্পে গভীর শোক নেমে এসেছে।




























